সর্বশেষ নোটিশ

আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না: পরীমনি

‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’ অনুষ্ঠানে পরীমনি ও রাজ

‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’ অনুষ্ঠানে পরীমনি ও রাজ
ভালোবাসা দিবসের আগে ধারণ করা এ অনুষ্ঠানে বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস কীভাবে উদ্‌যাপন করবেন, সেই পরিকল্পনা জানান পরীমনি। তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল রাজকে অনেক বেশি সারপ্রাইজ করব ভালোবাসা দিবসে।’

আর ভালোবাসার কীভাবে শুরু হলো, সে গল্প বলতে গিয়ে শরিফুল রাজ বলেন, ‘আমাদের ভালোবাসার গল্প শুরু হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত “গুনিন”–এর সেট থেকে। আসলে আমাদের সবকিছু হুটহাট করে হওয়া।’ মাঝখানে পরীমনি যোগ করেন, ‘আমার “গুনিন” সিনেমাতেও হুট করে জয়েন করা। কে আমার সহশিল্পী, সেটাও দেখার সুযোগ পাইনি। গিয়াস উদ্দিন সেলিম ভাই আমাকে সিনেমার জন্য বলেছেন, তাই আমি সিনেমায় জয়েন করেছি। আমার কাছে গল্প, কোথায় শুটিং হবে বা অন্য কিছু দেখার দরকার হয়নি। সিনেমাটি গিয়াস উদ্দিন সেলিম বানাচ্ছেন, এটাই আমার কাছে বড় বিষয়।’

মুমতাহিনা টয়ার উপস্থাপনায় এ অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের গল্প শোনান পরীমনি ও রাজ

মুমতাহিনা টয়ার উপস্থাপনায় এ অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের গল্প শোনান পরীমনি ও রাজ
রাজকে ভালো লাগার কারণ বলতে গিয়ে পরীমনি বলেন, ‘রাজ যা করে তার মধ্যে একটা বাচ্চামি থাকে। ওটা দেখে মনে হয়েছে, মানুষটা তো আসলে আমার চাওয়ার মতোই।’ রাজের কেন পরীমনিকে পছন্দ? কী দেখে প্রেমে পড়েছিল এবং ভালোবেসেছিল, এমন প্রশ্নে রাজ বলেন, ‘শুটিংয়ের কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনা ঘটে। আমার হাত ভাঙা ছিল। আমি ভাঙা হাত নিয়েই শুটিং যাই। যেহেতু আমি ডান হাত ব্যবহার করতে পারতাম না তাই বাঁ হাত দিয়ে খাবার খাওয়াসহ অন্য সব কাজ করতাম।’

প্রথম আলো কার্যালয়ে রাজ ও পরীমনি এসেছিলেন নিজেদের প্রেমের গল্প শোনাতে

 রাজ ও পরীমনি এসেছিলেন নিজেদের প্রেমের গল্প শোনাতে

রাজ এবার শুটিংয়ের গল্পটা আবার বলা শুরু করে। ‘ডান হাত ভাঙা থাকার কারণে ভাত খাওয়ার সময় আমার হাত থেকে ভাত পড়ে যেত। এ বিষয়টা পরীমনি খেয়াল করে। এরপর যখনই ভাত খেতাম, পরী আমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিত।’ এভাবেই পরীমনিকে রাজের ভালো লাগা শুরু হয়। স্ত্রী হিসেবে পরীমনি কেমন? রাজের উত্তর, অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। রাজ স্বামী হিসেবে কেমন, ‘পারফেক্ট স্বামী’ পরীমনির এক কথায় উত্তর।