বসন্ত উৎসবে মেতেছে ইবি


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় -গ্রামের আলো
শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে আসে নতুনত্ব। গাছে গাছে নতুন পাতা আর বাহারি রঙের ফুল জানান দেয় ঋতুরাজ বসন্ত তার রূপের পসরা নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে। বসন্তকে বরণ করে নিতে বাঙালি আয়োজন করে নানা উৎসব। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিগত বছরের মতো এবারও বসন্তবরণ উৎসব পালিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগর্ যালি, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব পালন করে।

জানা গেছে, বাসন্তী রঙের শাড়ি পরে, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, পায়ে নুপুর, খোঁপায় গাঁদা ফুল আর ছেলেরা ফতুয়া-পাঞ্জাবি পড়ে ভালোবাসার বসন্ত বন্দনায় মুখরিত করেছে ইবির সবুজ ক্যাম্পাস। বাংলা বিভাগের আয়োজনে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. গৌতম কুমার দাস, ড. রবিউল হোসেন, ড. রাশিদুজ্জামান, ড. রেজাউল করিম প্রমুখ। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের বাংলা মঞ্চে আয়োজন করা হয় বসন্তবরণ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সংগীত ও নৃত্য পরিবেশনা এবং বসন্তের কবিতা পাঠ। এ সময় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রমুখ।

Comments are closed.