
নাটোরের চার আসনে ৭ জনের মনোয়নপত্র বাতিল, বৈধ ২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ জনের মনোনয়ন বৈধ এবং সাতজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ভাই-বোন ও স্বামী-স্ত্রী সম্পর্কের একাধিক প্রার্থীর মনোনয়নও রয়েছে।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ১৩টি মনোনয়নপত্র দাখিল হয়। যাচাই শেষে ১০টি বৈধ ও তিনটি বাতিল করা হয়। ভাই-বোন হিসেবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াসির আরশাদ এবং বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমীনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহিল বাকী স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু, এ এস এম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এবি পার্টির এ এস এম মোকাররেবুর রহমান,, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনছার আলী, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ এবং গণঅধিকার পরিষদের মেহেদী হাসান।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে আটটি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই শেষে ছয়টি বৈধ ও দুটি বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী সিদ্দিকী স্বামী-স্ত্রী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর ইউনুস আলী, জাতীয় পার্টির রকিব উদ্দিন কমল, গণসংহতি আন্দোলনের তাহামিদা ইসলাম তানিয়া এবং ।
নাটোর-৩ (সিংড়া) আসনে নয়টি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ ও দুটি বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের খলিলুর রহমান,বিএনপির আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাইদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ, এনসিপির এস এম জার্জিস কাদির, জাতীয় পার্টির আশীক ইকবাল এবং খেলাফত মজলিসের টিংকু সরদার।
নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির ইসলামী আন্দোলনের মো. এমদাদুল্লাহ,আব্দুল আজিজ, জামায়াতে ইসলামীর আব্দুল হাকিম, জাতীয় পার্টির এম. ইউসুফ আহমেদ,এবং এবি পার্টির মোকছেদুল মোমিন ।