আর ভালোবাসার কীভাবে শুরু হলো, সে গল্প বলতে গিয়ে শরিফুল রাজ বলেন, ‘আমাদের ভালোবাসার গল্প শুরু হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত “গুনিন”–এর সেট থেকে। আসলে আমাদের সবকিছু হুটহাট করে হওয়া।’ মাঝখানে পরীমনি যোগ করেন, ‘আমার “গুনিন” সিনেমাতেও হুট করে জয়েন করা। কে আমার সহশিল্পী, সেটাও দেখার সুযোগ পাইনি। গিয়াস উদ্দিন সেলিম ভাই আমাকে সিনেমার জন্য বলেছেন, তাই আমি সিনেমায় জয়েন করেছি। আমার কাছে গল্প, কোথায় শুটিং হবে বা অন্য কিছু দেখার দরকার হয়নি। সিনেমাটি গিয়াস উদ্দিন সেলিম বানাচ্ছেন, এটাই আমার কাছে বড় বিষয়।’
রাজ এবার শুটিংয়ের গল্পটা আবার বলা শুরু করে। ‘ডান হাত ভাঙা থাকার কারণে ভাত খাওয়ার সময় আমার হাত থেকে ভাত পড়ে যেত। এ বিষয়টা পরীমনি খেয়াল করে। এরপর যখনই ভাত খেতাম, পরী আমাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিত।’ এভাবেই পরীমনিকে রাজের ভালো লাগা শুরু হয়। স্ত্রী হিসেবে পরীমনি কেমন? রাজের উত্তর, অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। রাজ স্বামী হিসেবে কেমন, ‘পারফেক্ট স্বামী’ পরীমনির এক কথায় উত্তর।