সর্বশেষ নোটিশ

শিক্ষনীয় কথা

·

একটা গল্প শোনাই।
বন্ধুত্বের গল্প।
গল্পটা এরকম……
রাস্তার ধারে একটা
গাছে অনেক সবুজ পাতা ছিল।পাতাগুলো
বাতাস এলে খুব মজা পেতো,আর হেলেদুলে
খেলা করতো। একদিন হঠাৎ খুব জোরে
বাতাস এলো। খেলতে খেলতে একটা পাতা
টুপ করে ছিঁড়ে নিচে পড়ে গেল।বাতাস খুব
জোরে বইছিল তাই পাতাটা কোনভাবেই
গাছের নিচে থাকতে পারছিল না।সে মনে
মনে ভাবলো,আজ বাতাস আমাকে উড়িয়েই
নিয়ে যাবে।
গাছের নিচেই পড়ে ছিল একটা মাটির
ঢেলা।সে পাতার মনের কথা বুঝতে
পারলো।সে ধীরে ধীরে পাতার কাছে এসে
বললো,” তুমি ভয় পেয়ো না।বাতাস
তোমাকে উড়িয়ে নিতে পারবে না।আমি
তোমার উপর বসে তোমাকে ধরে রাখবো।”
মাটির ঢেলার কথায় পাতার ভয় কিছুটা
কমলো।মাটির ঢেলা পাতার উপর বসলো
তাই বাতাস আর পাতাকে উড়িয়ে নিতে
পারলো না।
একটু পরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো।বৃষ্টি
শুরু হতেই মাটির ঢেলা মনে মনে ভাবলো,”
বৃষ্টির জন্য আজ আমি হয়তো গলেই যাবো।”
পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে
পারলো।সে মাটির ঢেলা কে বললো,” তুমি
একটুও চিন্তা কোরো না।বৃষ্টি তোমার
কিছুই করতে পারবে না।আমি তোমাকে
ঢেকে রাখব।”
অমনি পাতা গিয়ে মাটির ঢেলাকে আড়াল
করে রাখলো।বৃষ্টি মাটির ঢেলাকে গলাতে
পারলো না।
এবার মাটির ঢেলা পাতাকে বললো আজ
থেকে আমরা বনধু।আমরা দুজন দুজনকে
সাহায্য করেছি বলেই আজ দুজনেই বেঁচে
আছি।এখন থেকে আমরা একে অপরকে
সাহায্য করবো।
পাতা মাটির ঢেলার কথা শুনে খুশি হলো।
সেই থেকে তারা দুজন বন্ধু এবং সবসময় একে
অন্যকে সাহায্য করে। বন্ধুত্ব আসলে এমনই
হওয়া উচিৎ।