সম্মেলন শেষে পুতিনকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) যদি এটি (রাসায়নিক অস্ত্র) ব্যবহার করেন, তাহলে আমরা জবাব দেব। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধরনের ওপর নির্ভর করবে আমাদের জবাব কেমন হবে।’
রুশ হামলা শুরুর পর থেকেই ন্যাটোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নো-ফ্লাই জোন কার্যকরেরও দাবি জানিয়ে আসছেন। জবাবে এর মধ্যেই ন্যাটোর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশ সামরিক সহায়তা পাঠিয়েছে। গতকালের ন্যাটোর সম্মেলনে এক ভিডিও কলে একই দাবি করেন জেলেনস্কি। রাশিয়ার পরবর্তী লক্ষ্য ন্যাটো হতে পারে—এমন হুঁশিয়ারিও দেন তিনি।