মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে আইসিটি উৎসব

মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে আইসিটি উৎসব

উৎসবমুখর পরিবেশে ৭ মার্চ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় ক্লাব উৎসব। উৎসবের বৈচিত্র্য শিক্ষার্থীদের মধ্যে নতুনত্বের ছোঁয়া এনেছে। উৎসবে বিভিন্ন ক্লাব বিভিন্ন রকম আয়োজন করে।

ক্লাব উৎসবে আইসিটি ক্লাব আয়োজন করে আইসিটি উৎসব। আইসিটি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আইসিটি উৎসবের বিভিন্ন ইভেন্টে। কুইজ প্রতিযোগিতা, ওয়েবসাইট শোকেস, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, লোগো ডিজাইন, মোবাইল গেমিংসহ উৎসবে ছিল আরও অনেক ইভেন্ট।

Comments are closed.