তামিমের সঙ্গে মাহমুদুল হাসানের বাংলাদেশের ইনিংস উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তামিমকে না পাওয়ায় সাদমান ইসলাম ঢুকেছেন দলে। নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ক্রাইস্টচার্চ টেস্টেও খেলেছেন বাঁহাতি এ ওপেনার। সে ম্যাচে ভালো করতে পারেননি সাদমান। দুই ইনিংস মিলিয়ে করেন ২৮ রান।
বায়েজিদুল ইসলাম এ নিয়ে জানালেন, ‘শরীফুল বিভিন্ন সংস্করণে টানা খেলছে। ওর ছোটখাটো কিছু চোট আছে। অনুশীলনের পরপরই সে দুর্বলতা অনুভব করছে। আমরা ওকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না। ও যেন আরও ভালোভাবে ফিরতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত।’
শরীফুলের জায়গায় দলে ঢুকেছেন পেসার খালেদ আহমেদ। গত বছর ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের সর্বশেষ টেস্ট খেলেন খালেদ। ১৭.৩ ওভার বল করে ৪৮ রানে ১ উইকেট নেন ডানহাতি এই পেসার।