যে কারণে দলে নেই তামিম ও শরীফুল

টেস্ট সিরিজে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তামিম

টেস্ট সিরিজে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তামিম
ছবি: সংগৃহীত

তামিমের সঙ্গে মাহমুদুল হাসানের বাংলাদেশের ইনিংস উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তামিমকে না পাওয়ায় সাদমান ইসলাম ঢুকেছেন দলে। নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ক্রাইস্টচার্চ টেস্টেও খেলেছেন বাঁহাতি এ ওপেনার। সে ম্যাচে ভালো করতে পারেননি সাদমান। দুই ইনিংস মিলিয়ে করেন ২৮ রান।

বায়েজিদুল ইসলাম এ নিয়ে জানালেন, ‘শরীফুল বিভিন্ন সংস্করণে টানা খেলছে। ওর ছোটখাটো কিছু চোট আছে। অনুশীলনের পরপরই সে দুর্বলতা অনুভব করছে। আমরা ওকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না। ও যেন আরও ভালোভাবে ফিরতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত।’

নিউজিল্যান্ড সফরেও খেলেছেন শরীফুল

নিউজিল্যান্ড সফরেও খেলেছেন শরীফুল
ছবি: টুইটার

শরীফুলের জায়গায় দলে ঢুকেছেন পেসার খালেদ আহমেদ। গত বছর ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের সর্বশেষ টেস্ট খেলেন খালেদ। ১৭.৩ ওভার বল করে ৪৮ রানে ১ উইকেট নেন ডানহাতি এই পেসার।

Comments are closed.