প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, এবার পুলিশ পরিদর্শকের স্ত্রী গ্রেপ্তার

এর আগে গত রোববার রাতে এ চক্রের প্রধান শাহারুখ করিম (৩৪) ও তাঁর স্ত্রী আসমানি আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র‍্যাব। এ চক্রের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়াসহ টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে।

ওসি আবদুর রশীদ বলেন, গত ২৩ ডিসেম্বর আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতারণার শিকার হওয়ার অভিযোগে শাহারুখ-আসমানি দম্পতিকে আসামি করে মামলা করেন। সোমবার রাতে এই দম্পতি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁদের চক্রে জড়িত থাকা কানিজ ফাতিমার নাম উঠে আসে।

এ বিষয়ে কানিজ ফাতিমার স্বামী হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।

Comments are closed.