বায়ার্ন কোচকে ভিয়ারিয়াল মিডফিল্ডার ‘ওপর দিকে থুতু ছুড়লে তা নিজের মুখেই পড়ে’

কিন্তু জার্মানির সবচেয়ে সফল দল, এবারের বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ লা লিগা টেবিলের সাতে থাকা একটা দলের কাছে হেরে বিদায় নেবে, তা ভেবেছে কে! ঘরের মাঠে প্রথম লেগ ১–০ গোলে জেতার পর ফিরতি লেগ ১–১ গোলে ড্র করে ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগ সেমির দেখা পেয়েছে মাত্র ৫০ হাজার জনসংখ্যার শহর ভিয়ারিয়াল অঞ্চলের ক্লাবটি।

বায়ার্নকে বিদায় করার আনন্দে আত্মহারা ভিয়ারিয়ালের দানি পারেয়ো

বায়ার্নকে বিদায় করার আনন্দে আত্মহারা ভিয়ারিয়ালের দানি পারেয়ো
ছবি: রয়টার্স

বায়ার্নের সঙ্গে ধারে–ভারে কিংবা ঐতিহ্য—কোনোকিছুতেই ভিয়ারিয়ালের তুলনা চলে না। তবু এই প্রত্যাশিত ফলের কারণ হিসেবে বায়ার্ন কোচ ইউলিয়ান নাগালসমানকে দুষতে পারেন জার্মান ক্লাবটির সমর্থকেরা। কারণ?

কাল রাতে স্মরণীয় জয়ের পর ভিয়ারিয়ালের খেলোয়াড়েরা জানিয়েছেন, বায়ার্ন কোচের মন্তব্য তাতিয়ে দিয়েছিল খেলোয়াড়দের। কিছু একটা করে দেখানোর জিদ চেপেছিল ভিয়ারিয়াল খেলোয়াড়দের মনের মাঝে। তাতেই পুড়েছে বায়ার্ন।

বায়ার্ন কোচ ইউলিয়ান নাগালসমান প্রথম লেগে হারের পর বলেছিলেন, ভিয়ারিয়াল ১–০ গোলে ম্যাচটা জিতে ‘আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে।’ নাগালসমান আসলে বোঝাতে চেয়েছিলেন, মাত্র এক গোলের ব্যবধান বায়ার্নের জন্য কোনো সমস্যাই না। কিন্তু ফিরতি লেগে তাঁকে মুদ্রার অন্য পিঠ দেখানোর পর নাগালসমানকে এক হাত নিয়েছেন ভিয়ারিয়ালের স্প্যানিশ স্ট্রাইকার জেরার্দ মোরেনো।

ভিয়ারিয়াল জয়সূচক গোলটি পেয়েছে মোরেনোর পাস থেকে

ভিয়ারিয়াল জয়সূচক গোলটি পেয়েছে মোরেনোর পাস থেকে
ছবি: রয়টার্স

ফিরতি লেগের ৮৮ মিনিটে চুকউয়েজিকে দিয়ে গোল করানো মোরেনো বায়ার্ন কোচকে তাঁর নিজের কথাই ফেরত দেন, ‘প্রথম লেগেই আমরা ম্যাচের ভাগ্য নির্ধারণ না করে ভুল করেছি। মন্তব্যগুলো উদ্দীপনা হিসেবে কাজে লেগেছে। ওরা আজ আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে। আমরা এই সুযোগটাই নিয়েছি।’

চ্যাম্পিয়নস লিগেও তা করে দেখানোর পর ভিয়ারিয়াল কোচ সে কথাই বললেন, ‘এই প্রতিযোগিতায় কিছু পেতে হলে বড় দলকে হারাতে হবে। জুভেন্টাসকে হারানোটা ছিল সে পথে আমাদের প্রথম ধাপ। বায়ার্নের বিপক্ষে ম্যাচটা আমরা ভালো বুঝেছি। এখন সামনে লিভারপুল কিংবা বেনফিকা একই কথা। সেমিফাইনালে আমরা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’

Comments are closed.