সর্বশেষ নোটিশ

করলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

 বগুড়া

করলা গাছের সাথে এ কেমন শত্রুতা!

কৃষকের ক্ষতিগ্রস্ত করলা ক্ষেত।

জানা যায়, উপজেলার মুলকুড়ি গ্রামের চাষি কাজল কুমার গ্রামের মাঠে অন্যের এক বিঘা জমি বর্গা নেন। সেই জমিতে করলা ও বেগুন গাছ রোপণ করেন। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু রাতের বেলায় কে বা কারা এক বিঘা জমির সব গাছ উপড়ে ফেলে দেয়। সকালে চাষি কাজল জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নষ্ট করে ফেলা হয়েছে।

চাষি কাজল কুমার বলেন, আমি গরিব কৃষক। অনেক ধারদেনা করে অন্যের এক বিঘা জমি বর্গা নিয়ে করলা বেগুন চাষ করেছি। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। আমার করলা ক্ষেতে পূর্ব শত্রুতার জেরেই রোপণকৃত গাছগুলো উপরে ফেলা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল। এখন দেখছি সবই গুড়েবালি। 

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, কে বা কারা কৃষক কাজলের করলা ও বেগুন গাছ উপরে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।