দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, মাছটি ওজন দিয়ে দেখেন প্রায় ১৫ কেজি। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দেবেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। মাছের জন্য স্থায়ী অভয়াশ্রম করা গেলে বড় বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।