সম্প্রতি ভার্চ্যুয়াল একটি টক শোতে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এর মধ্যেই একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। এসব নিয়ে বিতর্ক শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। হারান জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পদও।