আড়াই মাস আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট সকাল ১০টায় নবম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে আবদুল্লাহ আল-মামুন ও কামাল হোসেনসহ চারজন তাকে অপহরণ করেন। সেখান থেকে কিশোরীকে সেনবাগ উপজেলার একটি বাড়িতে আটকে রাখেন তাঁরা। এরপর সেখানে কামাল ও আবদুল্লাহ আল-মামুন তাকে ধর্ষণ করেন।

ওই কিশোরী ৯ নভেম্বর কৌশলে আসামিদের কবল থেকে পালিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসে তাঁর অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর ওই দিন রাতেই বেগমগঞ্জ থানায় কিশোরী বাদী হয়ে আবদুল্লাহ আল-মামুন (২৮), মো. কামাল (৪৬), মো. নাছের (২৮) ও মো. ফরহাদের (২৭) নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করে।

Comments are closed.