কেউ যুদ্ধ চায় না, তবুও পারমাণবিক সংঘাতের হুমকি বিদ্যমান: মেদভেদেভ

রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেন, রাশিয়ার বিভিন্ন স্থাপনাকে পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তু বানিয়েছে ন্যাটো। রাশিয়ার ওয়্যারহেডগুলোও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দিকে তাক করা। তাই একটি দায়িত্বশীল নীতি অনুসরণ করা প্রয়োজন।

মেদভেদেভ উল্লেখ করেন, বর্তমান সংকট স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে। কারণ সেই সময়ে রাশিয়ার প্রতিপক্ষরা পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেনি।

রাশিয়ান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মেদভেদেভ বলেন, ‘বর্তমান সংকটের তুলনায় ১৯৯৮ সালের আর্থিক মন্দার সময়ে জাতি কম সুরক্ষিত ছিল। আপনি একই নদীতে দুবার পা রাখতে পারবেন না। একজন ফরাসি মন্ত্রী বলেছেন, এখন যা কিছু ঘটছে তা রাশিয়ার বিরুদ্ধে ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ মাত্র। তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে এবং কোনো নিয়ম ছাড়াই যুদ্ধ চালানোর চেষ্টা করছে।’

মেদভেদেভ আরও বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে রাশিয়া তার পাল্টা জবাব দেবে। পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা অবস্থায় রাশিয়া কারও ওপর নির্ভর করতে পারে না। তাই দেশের কর্তৃপক্ষকে নিজেরাই শিল্প এবং অন্যান্য ক্ষেত্র সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে হবে।’

মেদভেদেভ বলেন, ‘২০০৮ সালে আমরা জি-২০ তৈরি করি। এখন তারা বলে, চলো রাশিয়াকে এখান থেকে ছেঁটে ফেলি! আমি স্মরণ করি, কীভাবে আমার চোখের সামনে এটি জন্ম নিল। সিদ্ধান্তগুলো ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছিল। প্রথমে বুশ (সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ) এতে অংশ নিল, এরপর ওবামা (সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা)। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতসহ একই টেবিলের চারপাশে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বসে থাকতে পেরে সকলেই খুশি হয়েছিল। এটা সর্বসম্মত ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়েছিল। এখন তারা বলছে, চলো রাশিয়াকে বাদ দিই। এটা তারা করতে পারে না।’

শিল্পোন্নত সাত শীর্ষ দেশের জোট জি-৭ নিয়ে মেদভেদেভ বলেন, রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার পর জি-৭ এর আর কোনো গুরুত্ব নেই। তবে ২০০৮ সালে রাশিয়ার অর্থনৈতিক সংকট থেকে মুক্তির ক্ষেত্রে সাহায্য করার জন্য জি-২০ এর বিষয়টি আলাদা

Comments are closed.