অভিযুক্ত ইউপি সদস্য আনিসুর রহমান চূড়ামনকাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষের সামনে তরুণীকে জুতা দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন ইউপি সদস্য আনিসুর রহমান। ওই তরুণী মাটিতে লুটিয়ে পড়লে ইউপি সদস্যর পাশে থাকা কয়েক যুবক লাথি মারেন। অনৈতিক কার্যকলাপের অভিযোগে তরুণীর সঙ্গে থাকা যুবককেও এলোপাতাড়ি মারধর করেন ইউপি সদস্য ও তাঁর সঙ্গে থাকা কয়েক যুবক।
এ বিষয়ে সদর উপজেলার চূড়ামনকাটি ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি সদস্য আনিসুর নির্যাতন করেছেন এটা ঠিক। তবে মেয়েটি ভালো না।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, তরুণীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।