সর্বশেষ নোটিশ

স্কুলছাত্রীর ‘সুইসাইড নোটে’ লিখে যাওয়া অভিযুক্ত যুবক গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার সময় অভিযুক্ত তামিম আহম্মেদ তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি ওই ছাত্রী প্রথম দিকে তার বাবা-মাকেও জানিয়েছিল। কিন্তু মানসম্মানের ভয়ে তার বাবা-মা বিষয়টি কাউকে জানাননি। এর মধ্যে গত বৃহস্পতিবার ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে এসে গোসল-খাওয়া শেষ করে বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ছাত্রীর মা ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পেছনের জানালার খুলে দেখতে পান, মেয়ের লাশ ঝুলছে।

র‍্যাব জানায়, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। অভিযুক্ত যুবক এলাকায় ত্রাসের সৃষ্টি করে আসছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ইউপি নির্বাচনে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাও আছে।