দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কর্মসূচিতে বক্তারা বলেন, উন্নয়নের দোহাই দিয়ে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পেটে ভাত না থাকলে এই উন্নয়ন দিয়ে জনগণ কী করবে? পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাজশাহীর মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজশাহীর প্রতিটি মানুষই রাস্তায় নামতে বাধ্য হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। মুষ্টিমেয় কিছু মানুষের কাছে সমস্ত টাকা। এ দেশের উন্নয়নগুলোও জনবান্ধব হয়নি। অর্থাৎ সমাজে বৈষম্য রয়েই গেছে। ব্রিটিশ আমলের আইন দিয়ে এই বৈষম্য দূর করা যাবে না। এ জন্য আইন সংস্কার করতে হবে।

Comments are closed.