শিশুর জন্য ঘুম পুষ্টির মতোই গুরুত্বপূর্ণ

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ঘুম ও পুষ্টি শিশুর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কোন বয়সে কত সময় ঘুমানোর প্রয়োজন, তা নিয়ে যুক্তরাষ্ট্রে গবেষণা হয়েছে। বাংলাদেশেও গবেষণা হওয়ার দরকার।

আরও পড়ুন

শিশুর চোখে ঘুম আনতে

শিশুর চোখে ঘুম আনতে

দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে গতকাল রোববার। প্রথম দিন ঘুমের চিকিৎসা, বিশেষ করে শল্যচিকিৎসা নিয়ে বেশি আলোচনা হয়। আজ ছিল সম্মেলনের শেষ দিন। সম্মেলনে নাক কান গলা বিশেষজ্ঞ ছাড়াও হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। অনলাইনে ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও বক্তব্য উপস্থাপন করেন।

আজ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আয়োজন সংগঠনের মহাসচিব অধ্যাপক মনিলাল আইচ বলেন, ‘ঘুমের প্রতি আমরা বিমাতাসুলভ আচরণ করি। আমরা ভালো থাকার জন্য খাদ্য ও শরীরচর্চা নিয়ে অনেক কথা বলি। কিন্তু ঘুম নিয়ে কথা বলি না।’

Comments are closed.