সর্বশেষ নোটিশ

সিংড়ায় ধরা পড়ল দুইটি বাঘাইড়

সিংড়ায় ধরা পড়ল দুইটি বাঘাইড়

জানা যায়, মাছ দুটি যমুনা নদীতে ধরা পড়ে। পরে ইসমাইল হোসেন ক্রয় করে সিংড়ায় নিয়ে আসেন। বড় মাছ ২০ কেজি ওজনের এবং ছোট মাছ ১১ কেজি ওজনের। ছোট মাছটি ৮’শ টাকা কেজি দরে ক্রয় করেন শহরবাড়ি গ্রামের আব্দুস সোবাহান নামের এক ব্যক্তি। অপরদিকে বড় মাছটি এক হাজার টাকা কেজি দরে কয়েকজন মিলে ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ প্রায় ৫৫ বছর মাছের ব্যবসা করে আসছি। বাঘাইড়সহ বড় বড় মাছ সিংড়ায় নিয়ে আসি। মাছ দুটি বিক্রি হওয়ায় আমি খুশি।