সর্বশেষ নোটিশ

পুতিনকে এবার ‘কসাই’ বললেন বাইডেন

ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, ‘আপনি প্রতিদিন ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের ওপর নজর রাখেন। খেয়াল করেন, তিনি এই মানুষগুলোর (শরণার্থী) সঙ্গে কী করছেন। আপনি কী ভাবছেন?’ জবাবে বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) একটা কসাই।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। তাঁদের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পশ্চিমে প্রতিবেশী দেশগুলোতে।

সবচেয়ে বেশি ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। দেশটির সরবরাহ করা তথ্য বলছে, সীমান্ত পার হয়ে ২০ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে প্রবেশ করেছেন। তবে তাঁদের সবাই দেশটিতে অবস্থান করেননি।