সেই পদ্ধতিতে ফেরত পাবেন যেভাবে গ্রাহক টাকা দিয়েছেন,

সফিকুজ্জামান বলেন, নির্ধারিত সময় কাল বুধবারই (আজ) তিনি প্রতিবেদন পাঠাবেন। সে জন্য কার্যপরিধি বিবেচনায় রাখা হয়েছে।

গ্রাহকদের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, ‘যে পদ্ধতিতে গ্রাহক টাকাটা দিয়েছেন, সে পদ্ধতিতে, অর্থাৎ অনলাইনেই তাঁরা টাকা ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে নির্দেশনা দেবে। এখানে আইনি কিছু বিষয় আছে, তাই আমরা আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করছি।’

টাকা ফেরতের বিষয়টি চার মন্ত্রীর বৈঠক থেকে সিদ্ধান্ত এসেছে বলে জানান সফিকুজ্জামান। বলেন, ‘এ ব্যাপারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। নাম বলতে চাই না, একটি কোম্পানির বড় ধরনের টাকা আটকে আছে।’

গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সফিকুজ্জামান বলেন, টাকাগুলো পেমেন্ট গেটওয়েতে আছে। আইনি বাধা না থাকলে বাংলাদেশ ব্যাংককে জানানো হবে।

ইভ্যালি বিষয়ে সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের গঠন করা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান এ এইচ এম সফিকুজ্জামান। এই অতিরিক্ত সচিব বলেন, হাইকোর্ট কমিটি করে দিয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না।

গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ই-কমার্স খাতের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রতিটি ১৬ সদস্যের করে আরও দুটি আলাদা কমিটি করেছে। এর মধ্যে একটি হচ্ছে কারিগরি কমিটি। ডিজিটাল কমার্স-সংক্রান্ত সব কার্যক্রম, ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা, লেনদেনজনিত ভোক্তা বা বিক্রেতার অসন্তোষ ও প্রযুক্তিগত সমস্যা নিরসন করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য। ই-কমার্স আইন ও ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের বাস্তবতা আছে কি না, তা খতিয়ে দেখছে অন্য কমিটি

Comments are closed.