সর্বশেষ নোটিশ

আপনারা কারা, হু আর ইউ: আইজিপি

আইজিপি বলেন, ‘ভারতীয় উপমহাদেশের ইতিহাস হচ্ছে এই, একসময় এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য ছিল। স্বাধীন রাজ্যগুলোর মধ্যে অনেকগুলো ক্রমাগত নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত থাকত। কথিত আছে, মেবারের রাজা রানা সিং বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আহমদ শাহ আবদালিকেও ভারত থেকে এক নৃপতি ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা কিন্তু দেখছি, এই ভূত এখনো যায়নি।’

পুলিশের বিশেষ শাখার প্রধান এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায় এবং গুলশানের উপকমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বক্তব্য দেন