↓

গ্রামের-আলো

গ্রামের-আলো
Home Menu ↓
Skip to primary content
Skip to secondary content
  • প্রথম পাতা
  • কৃষি সেবা কেন্দ্র
  • স্বাস্থ্য সেবা কেন্দ্র
  • আর্থিক সেবা কেন্দ্র
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • গুরুত্বপূর্ণ ওয়েবসাইট
  • ডক্টরস্ পয়েন্ট মেডিকেল এন্ড অ্যাজমা সেন্টার
  • তথ্য মন্ত্রণালয়
  • শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর
  • সমাজ সেবা অধিদপ্তর
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • যোগাযোগ
সর্বশেষ নোটিশ
  • >> হাফ পাসের সমাবেশ শেষে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • >> ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন মোদি
  • >> ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণের সেক্রেটারির সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ
  • >> র‌্যাগিংয়ে আপত্তিকর গানের সঙ্গে নাচতে হলো ঢাবির দুই ছাত্রীকে
  • >> দুর্ভাগ্যজনকভাবে হত্যাকাণ্ডের শিকার
  • >> পোরশায় কবর খুঁড়ে মিলল পুরোনো ‘পাথর’
  • >> ‘মিলন আক্তার’ নামের একজন অতি সাধারণ মা
  • >> · সাপাহার সীমান্তে বিজিবির কড়া অবস্থনে ভারতের পুশইন চেষ্টা ব্যর্থ লাইট বন্ধ করে ফেরত নিল
  • >> গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কর্মকর্তা, কী হলো পরিস্থিতি?
  • >> ক্ষমতালোভীরা ষড়যন্ত্র শুরু করল
  • >> একসময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে, যেমন ‌‘ইন্ডিয়া বনাম ভারত’
  • >> নাটোরের চার আসনে ৭ জনের মনোয়নপত্র বাতিল, বৈধ ২৮
  • >> হলফনামায় এনসিপি নেতাদের যত সম্পদ
  • >> মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
  • >> হাফ পাসের সমাবেশ শেষে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • >> ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন মোদি
  • >> ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণের সেক্রেটারির সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ
  • >> র‌্যাগিংয়ে আপত্তিকর গানের সঙ্গে নাচতে হলো ঢাবির দুই ছাত্রীকে
  • >> দুর্ভাগ্যজনকভাবে হত্যাকাণ্ডের শিকার
  • >> পোরশায় কবর খুঁড়ে মিলল পুরোনো ‘পাথর’
  • >> ‘মিলন আক্তার’ নামের একজন অতি সাধারণ মা
  • >> · সাপাহার সীমান্তে বিজিবির কড়া অবস্থনে ভারতের পুশইন চেষ্টা ব্যর্থ লাইট বন্ধ করে ফেরত নিল
  • >> গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কর্মকর্তা, কী হলো পরিস্থিতি?
  • >> ক্ষমতালোভীরা ষড়যন্ত্র শুরু করল
  • >> একসময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে, যেমন ‌‘ইন্ডিয়া বনাম ভারত’
  • >> নাটোরের চার আসনে ৭ জনের মনোয়নপত্র বাতিল, বৈধ ২৮
  • >> হলফনামায় এনসিপি নেতাদের যত সম্পদ
  • >> মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
Home→অন্যান্য→খালেদা জিয়ার গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাঁর মৃত্যুর খবর

Post navigation

← বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া : চরমোনাই পীর
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান →

খালেদা জিয়ার গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাঁর মৃত্যুর খবর

Posted on December 30, 2025 by rezaul islam

Posted in অন্যান্য permalink

Post navigation

← বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া : চরমোনাই পীর
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান →

Comments are closed.

জরুরি হটলাইন

Recent news

  • দুর্ভাগ্যজনকভাবে হত্যাকাণ্ডের শিকার
  • পোরশায় কবর খুঁড়ে মিলল পুরোনো ‘পাথর’
  • ‘মিলন আক্তার’ নামের একজন অতি সাধারণ মা
  • · সাপাহার সীমান্তে বিজিবির কড়া অবস্থনে ভারতের পুশইন চেষ্টা ব্যর্থ লাইট বন্ধ করে ফেরত নিল
  • গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কর্মকর্তা, কী হলো পরিস্থিতি?
  • ক্ষমতালোভীরা ষড়যন্ত্র শুরু করল
  • একসময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে, যেমন ‌‘ইন্ডিয়া বনাম ভারত’
  • নাটোরের চার আসনে ৭ জনের মনোয়নপত্র বাতিল, বৈধ ২৮
  • হলফনামায় এনসিপি নেতাদের যত সম্পদ
  • মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

  • শিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তর
  • সমাজ সেবা অধিদপ্তর
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  • তথ্য মন্ত্রণালয়

Calendar

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jun    

Categories

  • অন্যান্য (298)
  • আর্থিক সেবা কেন্দ্র (9)
  • কৃষি সেবা কেন্দ্র (15)
  • স্বাস্থ্য সেবা কেন্দ্র (17)

Aside

র‌্যাগিংয়ে আপত্তিকর গানের সঙ্গে নাচতে হলো ঢাবির দুই ছাত্রীকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রথম বর্ষের দুই ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন। একই হলের তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে এ অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগী দুই ছাত্রীর একজনের অভিযোগ, আপত্তিকর গানের সঙ্গে তাঁদের নাচতে বাধ্য করা হয়েছে, পাশাপাশি করা হয়েছে মানসিক নির্যাতন।

গত মঙ্গলবার রাতে রোকেয়া হলের অপরাজিতা ভবনে (এক্সটেনশন চার) ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই দুই ছাত্রী। তাঁদের মধ্যে একজন (ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী) গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। প্রক্টর অভিযোগটি সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার কাছে পাঠিয়েছেন।
বিজ্ঞাপন

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অপরাজিতা ভবনের (এক্সটেনশন তিন) কয়েকজন জ্যেষ্ঠ ছাত্রী তাঁর কক্ষে যান। তখন কিছুক্ষণ গল্প করে চলে গেলেও পরে তাঁরা আবার কক্ষে ফিরে আসেন। এ সময় তাঁদের মধ্যে ভাষা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিল। একপর্যায়ে তিনি অপরাধবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে জিজ্ঞাসা করেন, “আমি ভাত খাই”কে তাঁদের ভাষায় (মারমা ভাষা) কী বলা হয়? তখন তৃতীয় বর্ষের ওই ছাত্রী রেগে গিয়ে তাঁকে বলেন, “তোর তো সাহস কম না! তোকে র‌্যাগ দিতে হবে।” এ সময় পাশ থেকে জ্যেষ্ঠ ছাত্রীদের আরেকজন বলে ওঠেন, “শুধু ওকে (প্রথম বর্ষের ছাত্রী) নয়, এই ফ্লোরের প্রত্যেককে র‍্যাগ দিতে হবে।” কিছুক্ষণ পর প্রথম বর্ষের আরও কয়েকজন ছাত্রীকে ওই কক্ষে আনা হয়। এ সময় হুমকি-ধমকি দিয়ে তাঁকে (প্রথম বর্ষের ছাত্রী) ও তাঁর আরেক সহপাঠীকে একটি অশ্লীল গানের সঙ্গে নাচতে বাধ্য করেন জ্যেষ্ঠ ছাত্রীরা। অভিযোগে আরও বলা হয়, প্রায় আড়াই ঘণ্টা ধরে (রাত একটা পর্যন্ত) তাঁদের নানাভাবে মানসিক নির্যাতন করা হয়েছে।

অভিযোগে বলা হয়, র‌্যাগিংয়ে তৃতীয় বর্ষের পাঁচ ছাত্রী অংশ নেন। প্রথম বর্ষের ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘গত ২৫ অক্টোবর আমার বাবা মারা যান। সেই শোক আমি কাটিয়ে উঠতে পারিনি। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। এমন পরিস্থিতিতে অমানবিক নির্যাতনের শিকার হলাম। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

র‌্যাগিংয়ের বিষয়ে জানতে চাইলে তৃতীয় বর্ষের ওই ছাত্রীদের একজন ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক ভালো। তবে প্রথম বর্ষের ওই ছাত্রীর আচরণ অনেক আগে থেকেই অস্বাভাবিক ছিল। তাঁর কক্ষে আমার কয়েকজন বান্ধবী থাকে। মঙ্গলবার ওই কক্ষে গিয়ে আমরা বলিউডের গানের সঙ্গে নেচেছি। সেখানে তাঁর (প্রথম বর্ষের ছাত্রী) সহপাঠীও ছিল। তাঁরা আমাদের নাচ উপভোগ করছিল। আমাদের সঙ্গে নাচে যোগ দিতে বলি তাদের।’ নির্যাতনে সহযোগিতা করা অপর ছাত্রীদের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ রোকেয়া হলের প্রাধ্যক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি। বিষয়টি তিনি (প্রাধ্যক্ষ) দেখছেন।’

তবে এ বিষয়ে কথা বলতে প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Posted on November 18, 2021 by rezaul islam

Aside

ইসলামী আন্দোলন মহানগর দক্ষিণের সেক্রেটারির সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদারের সহধর্মিণী কাজী ইলোরা আফরোজ গতরাতে ভারতের বেঙ্গালুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং জয়েন্ট সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। আজ বুধবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুমা একজন উচ্চশিক্ষিতা ও ধর্মপরায়ন নারী ছিলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিটের সদস্য হিসেবে দীন বিজয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আব্দুল আউয়াল ভাইয়ের দীনি আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করার ক্ষেত্রে তাঁর উৎসাহ ও কুরবানী ছিল অনেক। মরহুমার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি, তিনি যেন তাঁর ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের যেন সবরে জামীল নসীব করেন। আমীন।

Posted on November 18, 2021 by rezaul islam

Aside

ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন মোদি

ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন মোদি

নরেন্দ্র মোদি

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে কৃষি আইন প্রত্যাহারের এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি বলতে চাই যে হয়ত আমাদের তপস্যাতেই খামতি ছিল। তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এই মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে এই কৃষি আইন প্রত্যাহার করব। আমি সবাইকে অনুরোধ করব, আন্দোলন ছেড়ে একটি নয়া সূচনা করি। শীঘ্রই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া পূর্ণ করে দেব। এবার আপনারা সকলে ক্ষেতে ফিরে যান, পরিবারের মধ্যে ফিরে যান।’ 

পাঞ্জাব নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় হতে চলেছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের ১০০ জনের মধ্যে ৮০ জন ছোট কৃষক। তাদের জমির পরিমাণ ২ হেক্টরের কম। তাদের জীবনের আধার এই ছোট জমি। প্রায় ১০ কোটি এমন ছোট কৃষক আছে। এই ছোট জমিতেই তারা নিজেদের পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করছে। তাই বীজ, বীমা, বাজার আর সেভিংসের ক্ষেত্রে কাজ করেছি। আমরা ফসল বীমা যোজনাকে আরও কার্যকরী করেছি। আরও বেশি সংখ্য কৃষককে এর অধীনে নিয়ে এসেছি। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিষাণ সয়েল হেলথ কার্ড দিয়েছি। এতে ফলন বেড়েছে। ছোট কৃষকদের ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা দিয়েছি। কৃষকদের কষ্ট যাতে সঠিক দাম পায়, সেই কাজ করেছে সরকার। গ্রামীণ বাজারকে শক্তিশালী করেছি। আমরা এমএসপি বাড়িয়েছি। পাশাপাশি সরকার রেকর্ড পরিবার ফসল কিনেছে।’

মোদি আরও বলেন, ‘দেশের ছোট কৃষকদের কথা ভেবেই তিনটি কৃষি বিল আনা হয়েছিল। দেশের কৃষক সংগঠন, কৃষি অর্থনীতিবিদদের এই দাবি বহুদিনের। এর আগের সরকারও এই নিয়ে ভেবেছে। এরপরই সংসদে কৃষি বিল নিয়ে আলোচা করে বিল পাশ করানো হয়। কয়েক কোটি কৃষক এই বিলকে সমর্থন জানিয়েছে। ভালো মনে এই আইন আনা হয়েছিল। কৃষকদের স্বার্থে আনা এই বিল আমরা কয়েকজনকে বোঝাতে পারিনি। কয়েকজন কৃষকই এর বিরোধিতা করছেন। তাও এটা আমাদের জন্য বড় বিষয়। তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমরা। আমরা তাদের কথাও বোঝার চেষ্টা করেছি। সরকার আইন বদলাতেও রাজি ছিল। এরই মাঝে মামলাটি সুপ্রিম কোর্টে চলে গিয়েছে।’

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্তানে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিশেষত পাঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। রাস্তা অবরোধ, রেল রোকো-আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো।

Posted on November 19, 2021 by rezaul islam

Aside

হাফ পাসের সমাবেশ শেষে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

হাফ পাসের দাবিতে চলা আন্দোলনের মধ্যে পুলিশের উপস্থিতিতে এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়ছবি: 
হাফ পাসের (বাসে অর্ধেক ভাড়া) দাবিতে চলা আন্দোলন থেকে এক ছাত্রকে আজ মঙ্গলবার তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরাও শুনেছি আইডিয়াল কলেজের এক ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।’ তিনি আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেছেন। ছাত্রটির নাম–পরিচয় তিনি জানেন না বলে জানিয়েছেন প্রথম আলোকে।
হাফ পাসের দাবিতে আজ দুপুর ১২টার দিকে ছাত্ররা প্রথমে নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে আজকের মতো আন্দোলনের সমাপ্তি টানেন ছাত্ররা। তাঁরা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ ছাত্রদের ধাওয়া দেন। এরপর পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।
Posted on November 23, 2021 by rezaul islam

gramer-alo.com Design & Develop by JBD IT
↑