সিরাজগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- নিহত মনিরুল হকের স্ত্রী মুক্তি খাতুন (২২) ও সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।

সিরাজগঞ্জ আদালতের সরকারী কৌশলি (পিপি) আইনজীবী আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘শক্তিপুর গ্রামের মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুনের সঙ্গে একই উপজেলার বারবিলা গ্রামের মনিরুল হকের বিয়ে হয়। পরে স্ত্রীর অন্য সম্পর্কে বাধা দেওয়ায় ২০১৯ সালের ৩ জুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুক্তি ও তুহিন মনিরুলকে শ্বাসরোধ করে হত্যা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদী একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণেরভিত্তিতে অপরাধ প্রমাণ বিচারক মৃত্যুদণ্ডের রায় দেন।’

Comments are closed.