
বরিশালের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ১৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন। সোমবার পর্যন্ত মোট ১৮ জন প্রার্থী ১৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তথ্য অনুযায়ী, বরিশাল-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদি বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান,এবং নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দিন,
বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর তরিকুল ইসলাম,এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মন্নান।
বরিশাল-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।
বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, এবং বাসদের মনীষা চক্রবর্তী।
এছাড়া বরিশাল-৬ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম,মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, বিএনপির প্রার্থী আবুল হোসেন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহমুদুন্নবী।
তবে বরিশাল-৪ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল।