নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানা-পুলিশ ও শিল্প পুলিশের একটি দল গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শ্রমিকদের দাবি, আজই তাঁদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ  আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে
ছবি: গ্রামের  আলো

এদিকে বেলা একটার দিকে রূপসী গার্মেন্টসের সহকারী উপমহাব্যবস্থাপক নাছির উদ্দিন ঘটনাস্থলে এসে ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। তবে নাছির উদ্দিনের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিকেরা। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সমঝোতার জন্য আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজমুল হাসান গ্রামের  আলো বলেন, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

Comments are closed.