ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ

ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ

প্রতীকী ছবি

স্কুলছাত্রী পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের নাম আবদুল্লাহ। সে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুল্লাহ পুঠিয়ার রাজবাড়ী এলাকার কচি আহম্মদের ছেলে।

স্কুলছাত্রীর মা বলেন, তারা সনাতন ধর্মের আর আবদুল্লাহ মুসলিম। একই প্রতিষ্ঠানে পড়ার সুবাদে প্রতিনিয়ত তার মেয়েকে উত্ত্যক্ত করত আবদুল্লাহ। বুধবার রাতে খাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘরের বাইরে একটি গোঙানোর শব্দ শুনতে পান। দরজা খুলে দেখেন আব্দুল্লাহসহ চার থেকে পাঁচ যুবক মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলছে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে দ্রুত গাড়ি নিয়ে চলে যায় অপহরণকারী।রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘মেয়েকে অপহরণের ঘটনায় মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে।

Comments are closed.