প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব জনাব তপন কান্তি ঘোষ কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাঁধা দুরীকরণে সরকারি সংস্থা ও বেসরকারি খাতকে সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া প্রদান করায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।
তিনি এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিচালনাগত বাঁধা অতিক্রমের ক্ষেত্রে সমন্বিত কারিগরি সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর আইনি কাঠামোর সংস্কার , পণ্য পরীক্ষাগারগুলোর ভৌত কাঠামোর উন্নয়ন, সেবা স্বয়ংক্রিয়করণ ও মান উন্নয়ন , বাণিজ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধিকরণ, এবং পচনশীল খাদ্য ও কৃষিপণ্যের ব্যবস্থাপনার ক্ষে্ত্রে সহযোগিতা দেশে সুবিধাজনক বাণিজ্য পরিবেশ তৈরি করবে। এ প্রসংগে তিনি সংশ্লিষ্ট সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সুসমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, এ প্রকল্প ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশকে বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে বাঁধা মোকাবিলায় সক্ষমতা অর্জনে সাহায্য করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা স্কট ব্রান্ডন, বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট এর বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক ও কারিগরি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।