করোনায় মৃত্যুশোক কাটাতে বিনা মূল্যে মিলবে চিকিৎসা

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, মৃত্যু মানসিক স্বাস্থ্যহানির কারণ হয়। শোকে ও দুঃখে অনেকে বিষণ্নতায় ভোগেন, অনেকের ঘুমে সমস্যা দেখা দেয়, কেউ কেউ অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, অনেকে কাজে মনোযোগ দিতে পারেন না, মেজাজ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে কারও কারও। এসব সমস্যার সমাধান আছে।

একাধিক আলোচক বলেন, কথা বললে মনের কষ্ট দূর হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক মো. ওয়াজউল আলম চৌধুরী বলেন, ‘আমরা বলি, মানুষ শোকে পাথর হয়ে যায়। যদি কথা বলা যায়, তাহলে পাথর গলে যায়, মন হালকা হয়। মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।’

মনের খবর ও অধীর ফাউন্ডেশনের সহায়তায় ‘কথা বলো কথা বলি’ মঞ্চ গড়ে উঠেছে।

এখান থেকে করোনায় স্বজনহারাদের জন্য বিনা মূল্যে কাউন্সিলিং ও মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ওপরের নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ঝুনু শামসুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাহিদ মাহজাবিন মোরশেদ।

Comments are closed.