আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অভিক আনোয়ার

ইউএইর মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে থাকে। অভিক এই প্রতিযোগিতার ‘৮৬ ক্যাটাগরি’–তে চ্যাম্পিয়ন হয়েছেন।

আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অভিক আনোয়ার

এই প্রতিযোগিতার ছয় রাউন্ড সম্পন্ন হয়েছে। প্রথমটি হয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রতিটি পর্বে দুবার করে রেস করতে হয়েছে প্রতিযোগীদের। প্রতি পর্বের রেসে অভিক আনোয়ার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হন। গতকালও দুটি রেস হয়েছে। একটি বেলা দুইটায়, অপরটি বিকেল চারটায়। অভিক বলেন, দুবাই অটো ড্রামের এই রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ দশমিক ৪ কিলোমিটার। রেসের সময়সীমা ৩০ মিনিট। প্রতি রেসে ১২ ল্যাপ করে সম্পন্ন করতে হয়েছে।

আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি চ্যাম্পিয়ন অভিক আনোয়ার

আজ দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানে অভিকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হবে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতার রেসিং ট্র্যাকে অভিকের গাড়ির পেছনের কাচে ছিল লাল–সবুজের পতাকা, আজও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখা যাবে বাংলাদেশের পতাকা।

Comments are closed.