Home→অন্যান্য→আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরছবি: ফেসবুক থেকে সংগৃহীত বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে অবশ্য তাঁর ব্যথা কমে গেছে। প্রথম আলোকে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। আজ সকালে বিএসএমএমইউ ভর্তি হন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, আজ সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এ জন্য তাঁকে হাসপাতালে থাকতে হবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন আরও পড়ুন ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে হচ্ছে আ.লীগের কার্যালয় সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সেই ব্যথা কমে গেছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনও ভালো। অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’ বিজ্ঞাপন এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরছবি: ফেসবুক থেকে সংগৃহীত বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে অবশ্য তাঁর ব্যথা কমে গেছে। প্রথম আলোকে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। আজ সকালে বিএসএমএমইউ ভর্তি হন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, আজ সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এ জন্য তাঁকে হাসপাতালে থাকতে হবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন আরও পড়ুন ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে হচ্ছে আ.লীগের কার্যালয় সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সেই ব্যথা কমে গেছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনও ভালো। অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’ বিজ্ঞাপন এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।
বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে অবশ্য তাঁর ব্যথা কমে গেছে। প্রথম আলোকে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সকালে বিএসএমএমইউ ভর্তি হন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, আজ সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এ জন্য তাঁকে হাসপাতালে থাকতে হবে।
ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি
সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সেই ব্যথা কমে গেছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনও ভালো।
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’
এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।