সফিকুজ্জামান বলেন, আরও তিনটি প্রতিষ্ঠানের টাকা ফেরতের কার্যক্রম গুছিয়ে আনা হয়েছে। এগুলো হচ্ছে শ্রেষ্ঠ ডট কম, আলিফ ওয়ার্ল্ড ও ধামাকা। তাদের গ্রাহকদের আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টাকা ফেরত দেওয়া যাবে বলে আশা করা যায়। সব মিলিয়ে তখন ১১টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার মধ্যে আসবে।
অনেক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিকপক্ষ অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে—এমন মন্তব্য করে সফিকুজ্জামান বলেন, ই-কমার্স খাতের সামনে ভালো সম্ভাবনা আছে।
তাঁরা যদি গ্রাহকের টাকা পরিশোধ করে ব্যবসায়ে আসেন, তাহলে আস্থার জায়গাটা ফিরে আসবে। যাঁরা গা ঢাকা দিয়ে আছেন, তাঁরা যদি টাকাগুলো ফেরত দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী তাঁদের কিছু করবে না। সেভাবে সমন্বয় করা আছে। চলতি মাসের পর কেউ গা ঢাকা দিয়ে থাকতে পারবেন না—এই তথ্যটা তাঁদের জানাতে চান বলে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।