সর্বশেষ নোটিশ

এখন থেকে পাকা রসিদ ছাড়া ভোজ্যতেল কেনাবেচা নয়

বিপণনব্যবস্থায় অনিয়ম মেনে নেওয়া হবে না জানিয়ে সফিকুজ্জামান আরও বলেন, যাঁরা কৃত্রিম সংকট দেখিয়ে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের পর মুঠোফোনে জানতে চাইলে সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেলের বাজার ঠিক রাখার স্বার্থেই কাল বুধবার ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সঙ্গে বৈঠক করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন পণ্য বিক্রিতে পাকা রসিদ ব্যবহার ও মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছিল। বিভাগীয় কমিশনার ও ডিসিদের উদ্দেশে জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছিল, নিত্যপণ্য কেনাবেচার ক্ষেত্রে খুচরা বিক্রেতা, পাইকার ও পরিবেশক, এ তিন পর্যায়েই পাকা রসিদ ব্যবহার করতে হবে। এ ছাড়া দোকানের প্রকাশ্য স্থানে পণ্যমূল্য টাঙিয়ে রাখতে হবে