সর্বশেষ নোটিশ

অতিরিক্ত মদ পান করানোয় মৃত্যু হয় বিশ্ববিদ্যালয় ছাত্রীর

গত বছরের ৩০ জানুয়ারি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ওই ছাত্রী মারা যান। এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরে পুলিশ মর্তুজাসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে।

অভিযোগপত্রের তথ্য বলছে, ভুক্তভোগী শিক্ষার্থী, মামলার প্রধান আসামি মর্তুজা রায়হান চৌধুরী ও নুহাত আলম তাফসীর সহপাঠী ছিলেন। এ ছাড়া আরাফাত (ক্ষতিকর মদ পানে মারা যান) ও ভুক্তভোগী শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামে একসময় সহপাঠী ছিলেন। নিহত ছাত্রী ও আসামিরা একে অপরের পরিচিত ছিলেন এবং একসঙ্গে চলাফেরা করতেন। গত বছরের ২৮ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী ও মর্তুজা মিরপুর থেকে স্কুটারে করে মুঠোফোনের চার্জার কেনার জন্য প্রথমে মোতালেব প্লাজায় আসেন। পরে স্কুটারটি আরাফাতের বাসায় রাখা হয়।

রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর মর্তুজা, ফারজানা জামান, শাফায়েত, রিয়াজ ও নিহত শিক্ষার্থী একের পর এক মদ পান করতে থাকেন। অতিরিক্ত মদ পানের কারণে ভুক্তভোগী শিক্ষার্থী অস্বস্তি বোধ করেন। সেখান থেকে রাত সাড়ে ১২টায় ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদপুরে নুহাত আলমের বাসায় আসেন। পরে ওই ছাত্রী ও মর্তুজা একটি কক্ষে অবস্থান করেন। তখন মর্তুজা ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ওই ছাত্রী একাধিকবার বমি করেন। পরে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।