স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে এক নারী মাঠে কাজ করছিলেন। এসময় তিনি দুর থেকে দেখতে পান একটি মাইক্রোবাস রাস্তায় দাঁড়াতে দেখেন। এরপর কয়েকজন ওই মাইক্রোবাস থেকে নেমে মাঠের ভেতরে দুরের একটি বাঁধাকপি ক্ষেতে যান। এরপর তারা ফিরে এসে গাড়িতে চেপে চলে যান। বিষয়টি ওই নারীর সন্দেহ হলে তিনি ওই ক্ষেতে যান। গিয়ে দেখেন একটি নবজাতক কাঁদছে। পরে তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং আশপাশের লোকজনকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটি ইউপি সদস্য আকরাম হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য সায়েরা খাতুনের হেফাজতে রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। বুধবার যশোর সমাজসেবা অধিদপ্তরের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে
যশোরে বাঁধাকপি ক্ষেতে থেকে নবজাতক উদ্ধার
যশোরে বাঁধাকপির ক্ষেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার কোদালিয়া গ্রামের ওই মাঠ থেকে নবজাতকটি উদ্ধার করেন স্থানীয়রা। বুধবার (১৫ ডিসেম্বর) যশোর সমাজসেবা অধিদপ্তরের কাছে নবজাতক শিশুটিকে হস্তান্তর করা হবে।