বকশিশ কম পেয়ে কর্মচারী খুলে নিলেন অক্সিজেন মাস্ক, ছটফট করে মারা গেল কিশোর

হাসপাতালের কর্মচারী আসাদুজ্জামান ট্রলি ঠেলে লিফটে করে বিকাশকে তৃতীয় তলায় পৌঁছে দেন। এরপর তিনি ২০০ টাকা বকশিশ দাবি করেন। আসাদুজ্জামানকে ১৫০ টাকা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মচারী রোগীর মুখ থেকে টেনে মাস্ক খুলে ফেলেন। ছটফট করতে করতে বিকাশ মারা যায়।

শচীন চন্দ্র কর্মকার, মৃত কিশোর বিকাশের ছোট চাচা

বিকাশের পরিবারের ভাষ্য, তাদের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার পুঁটিমারি গ্রামে। উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করত সে। অভাবের সংসারে সে লেখাপড়ার পাশাপাশি একটি ওয়ার্কশপে কাজ করত। ওয়ার্কশপ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সে আহত হয়। তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাশকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে স্বজনেরা তাকে এই হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, চার সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার মনিরুজ্জামানকে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.