র্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে চলে গেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
র্যাংকিংয়ে আফগানিস্তানের পেছনে চলে এলো বাংলাদেশ। ফাইল ছবিঘরের মাটিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে ফের পিছিয়ে গেল বাংলাদেশ।
গতকাল (২৬ অক্টোবর) প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে চলে গেছে ৮ নম্বরে। আফগানিস্তান উঠে এসেছে ৭ নম্বরে।
শ্রীলঙ্কা আছে ৯ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার দশে।