
আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দীন বাহার প্রধানমন্ত্রীকে কুমিল্লা নামে বিভাগ করার অনুরোধ করলে তিনি বলেন, ‘কুমিল্লা নামের সঙ্গে মোস্তাকের নাম জড়িত। তাই কুমিল্লা নামে আমি কোনো বিভাগ দেবো না। কুমিল্লা নামের কথা মনে হলেই মোস্তাকের নাম মনে ওঠে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, এই নামে বিভাগ করলে অন্য কোন জেলা আসতে চাবে না। কুমিল্লা নামে বিভাগ করলে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়াও আসতে চায় না। যদি বিভাগ চাও আমি মেঘনা নামেই করে দিতে পারি। পদ্মা পাড়ি দিয়ে যাবো ফরিদপুর আর মেঘনা নদী পাড়ি দিয়ে যাবো কুমিল্লা।