সোমবার থেকে বন্ধ সব বিনোদন কেন্দ্র

amusement center close in locdownসোমবার থেকে বন্ধ সব বিনোদন কেন্দ্র, ফাইল ছবি

আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ তথা কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্ববর্তী সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করা হয়েছে। যা আগামী ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার থেকে দেশের সব পর্যটনকেন্দ্র, কমিউনিটি সেন্টার, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে মার্কেট ও শপিংমল। একই সঙ্গে সারাদেশে সব গণপরিবহন বন্ধ থাকবে। কেবল পণ্যবাহী যানবাহন ও রিকশা চলাচল করতে পারবে।

locdown border districtsসোমবার থেকে তিন দিনের সীমিত পরিসরে লকডাউন, ফাইল ছবি

অন্যদিকে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে। তবে শুধু খাবার বিক্রি (শুধু অনলাইন বা টেক ওয়ে) করতে পারবে। হোটেল বা খাবারের দোকানে বসে কোনো সার্ভিস দেওয়া যাবে না।

এতে আরো বলা হয়, আগামীকাল সোমবার থেকে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলোতে। নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় কর্মকর্তা ও কর্মচারীদের আনা-নেওয়াও করতে হবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়েছে- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা করোনা শনাক্তের পর থেকে সর্বোচ্চ বা রেকর্ড মৃত্যু। এ ছাড়া একদিনের ব্যবধানে বেড়েছে দৈনিক সংক্রমণও।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে আজ রোববার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ১৭২ জনের। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

Comments are closed.