সর্বশেষ নোটিশ

আফগানিস্তানের কুন্দুজে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৩

জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে ৩৩ জন নিহত হন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে শুক্রবারের জুমার নামাজের সময় একটি সুন্নি মসজিদে বিস্ফোরণে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। এ ঘটনা ৪৩ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

স্থানীয় কমান্ডার বলেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়।

এর আগে, ইসলামিক স্টেটের দাবি করা বেশ কয়েকটি বিস্ফোরণ বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় কুন্দুজ ও মাজার-ই-শরিফ শহরে আঘাত হানে। একদিন আগের হামলাগুলোর একটি মসজিদে এবং তার আগের দিন পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার  একটি স্কুলে হামলা করা হয়।