সংগৃহীত ছবি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ন্যাটোতে যোগ দিলে তার পরিণতি কী হবে সে বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে দ্বিপাক্ষি কূটনৈতিক পথে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, ‘দ্বিপাক্ষি চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সব ধরনের সতর্কতাই পৌঁছে দিয়েছি। তারা এটা জানে, তাদের এ বিষয়ে অবাক হওয়ার কিছু নেই। তাদের সবকিছুর বিষয়েই জানানো হয়েছে।’ন্যাটো যোগ দেওয়া বন্ধ করতেই ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর মাঝে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো যোগ দেওয়ার চেষ্টা পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলছে।
