
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পাঁচপাইর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স একদিন। তবে শিশুটির পরিচয় জানা যায়নি।গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, স্থানীয় লোকজন সন্ধ্যায় ওই এলাকায় নদে এক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।