সর্বশেষ নোটিশ

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেল জয়ী মাহফুজ আদনান মঙ্গলবার, জুন ৭, ২০২২ ০৭:৫৮ অপরাহ্ন বদরুল এইচ খান ও মঈনুল ইসলাম। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে বদরুল-মইনুল প্যানেল বিজয়ী হয়েছে। বদরুল এইচ খান ২ হাজার ৬৬৭ ভোট পেয়ে সভাপতি এবং মঈনুল ইসলাম ২ হাজার ৩৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুল হক ছানু ৯৮০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী সাইকুল ইসলাম ১ হাজার ২১৪ ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে স্থাপিত ৫ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মোট ১১ হাজার ভোটারের মধ্যে মাত্র ৩ হাজার ৭১৫ জন ভোটদান করেন। ভোট গণনা শেষে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় স্থাপিত কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য মিনহাজ আহমেদ সাম্মু, আহমেদ এ হাকিম, মোশারফ আলম এবং সাব্বির হোসেন, প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। ২ হাজার ৫৮৯ ভোট পেয়ে লোকমান হোসেন সহ-সভাপতি, ৭০২ ভোট পেয়ে মোহাম্মদ আলিম কোষাধ্যক্ষ এবং ২ হাজার ৪৭১ ভোট পেয়ে ইফজাল চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯ সদস্যের কার্যকরী পরিষদের অপর কর্মকর্তারা বদরুল-মইনুল প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ), বশির খান (মৌলভীবাজার), সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, মহিলা সম্পাদক সুতিপা চৌধুরী এবং নির্বাহী সম্পাদক হয়েছেন হেলিমউদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক ও মিজানুর রহমান। ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি বদরুল খান ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অঙ্গীকার অনুযায়ী তারা ১০০ দিনের মধ্যে নিউইয়র্ক সিটিতে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা করবেন। জালালাবাদবাসীর প্রত্যাশা পূরণে তারা সবার আন্তরিক সহায়তা ও দোয়া কামনা করেন। নির্বচনকে ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক তৎপরতা ছিল এ দুই প্যানেলের প্রার্থীদের। নির্বাচনী আমেজ ছিল চোখে পড়ার মতো। প্রবাসের এই বৃহৎ আঞ্চলিক সংগঠনকে সফল করতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, আজীবন সদস্য, নির্বাচন পর্যবেক্ষক ও ট্রাস্টি সদস্যরা তৎপর ছিলেন। মাহফুজ আদনান: নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক, লেখক

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেল জয়ী মাহফুজ আদনান বদরুল এইচ খান ও মঈনুল ইসলাম। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রে জালালাবাদ…

Read More

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেল জয়ী

মাহফুজ আদনান মঙ্গলবার, জুন ৭, ২০২২ ০৭:৫৮ অপরাহ্ন বদরুল এইচ খান ও মঈনুল ইসলাম। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব…

Read More

আমের তৈরি টক-ঝাল-মিষ্টি খাবার

রাহনুমা শর্মী ছবি: সংগৃহীত আমের মৌসুমে ঘরেই তৈরি করতে পারেন টক-ঝাল-মিষ্টি নানা স্বাদের খাবার। যা আপনার স্বাদে আনবে ভিন্নতা। আমের…

Read More

৩০ ঘণ্টা পরও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৩০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৩০ ঘণ্টায়ও…

Read More